এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মোহাম্মদপুর এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং চুরির এক অভিনব ঘটনার বিবরণ দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
এলাকার নিরাপত্তা নিশ্চিতে নিজের নেওয়া একটি উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, "আমি নিজেই বিগত দিনে (মোহাম্মদপুর এলাকায়) সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, লাগানোর ৪৮ ঘণ্টার মধ্যেই সেই সিসি ক্যামেরাই চুরি হয়ে গেছে।"
শুক্রবার (১৯ জুন) বিকেলে মোহাম্মদপুরের রিং রোডের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক উন্মুক্ত টাউন হল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। ঢাকা-১৩ আসনের নাগরিকদের অংশগ্রহণে এই সভার আয়োজন করা হয়।
উন্মুক্ত এই সভায় এলাকার নিরাপত্তা ও জনদুর্ভোগ নিয়ে স্থানীয় বাসিন্দারা বিভিন্ন প্রশ্ন তোলেন। বাসিন্দাদের এসব প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মোহাম্মদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন এবং বিভিন্ন বিষয়ে কথা বলেন।
তিনি আরও বলেন, এলাকার নিরাপত্তা নিশ্চিত করার জন্য শুধু প্রশাসনের ওপর ভরসা করে বসে থাকলে চলবে না, বরং সাধারণ মানুষকেও এখানে সক্রিয়ভাবে এগিয়ে আসতে হবে এবং অংশ নিতে হবে।
মার্চ ২৫, ২০২৫
মে ৯, ২০২৪
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।