এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন (এআই) ট্রাফিক ক্যামেরা বন্ধ হয়ে গেছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবিটি সঠিক নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ট্রাফিক বিভাগ নিশ্চিত করেছে, ক্যামেরাগুলো বর্তমানে পুরোপুরি সচল রয়েছে। মূলত কারিগরি ত্রুটি এবং ইঁদুরের তার কেটে ফেলার কারণে সাময়িকভাবে এই বিঘ্ন ঘটেছিল, যা দ্রুত মেরামত করা হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু পোস্টে দাবি করা হয়, কারওয়ান বাজারের পর বাংলামোটরের এআই ট্রাফিক ক্যামেরার কার্যক্রমও স্থগিত করা হয়েছে। এই তথ্যের কারণে নাগরিকদের একাংশের মনে ধারণা তৈরি হয় যে, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে ট্রাফিক নিয়ন্ত্রণে ব্যবহৃত আধুনিক প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থা হয়তো বন্ধ হয়ে যাচ্ছে।
তবে ডিএমপির আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সিস্টেম বিশ্লেষক শারমিন আফরোজ জানিয়েছেন, কারওয়ান বাজার এলাকায় এআই ক্যামেরা ব্যবস্থা বন্ধ করার কোনো নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মূলত ওই এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো-সংক্রান্ত কিছু কারিগরি কাজ চলার সময় ক্যামেরার সংযোগ তার বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। প্রয়োজনীয় মেরামতের পর ক্যামেরাগুলো আবারও সচল করা হয়েছে। বর্তমানে কারওয়ান বাজার এলাকায় তিনটি এআই ক্যামেরা চালু রয়েছে এবং আরও একটি স্থাপনের কাজ চলছে।
এদিকে ডিএমপির নাম প্রকাশে অনিচ্ছুক এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মূলত ইঁদুরে তার কেটে ফেলায় একদিনের জন্য রাজধানীর গুরুত্বপূর্ণ দুটি সিগন্যালের এআই ক্যামেরা বন্ধ ছিল। পরে অবশ্য দ্রুত তা মেরামত করে আগের অবস্থায় ফিরিয়ে আনা হয়।
ডিএমপি সূত্রে জানা গেছে, এআই ক্যামেরা ব্যবস্থা বন্ধ করার কোনো পরিকল্পনা নেই, বরং এর পরিধি আরও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে রাজধানীজুড়ে ১১০টি এআই ক্যামেরা সচল রয়েছে এবং আরও ১০টি ক্যামেরা স্থাপনের কাজ চলছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে পর্যায়ক্রমে এ ধরনের নজরদারি আরও সম্প্রসারণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ২০ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।