এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর যাত্রাবাড়ী এলাকার শনির আখড়ায় কাভার্ডভ্যানের ধাক্কায় মো. সোলেমান (৪৩) নামে এক আলমারি মিস্ত্রির করুণ মৃত্যু হয়েছে। রোববার (২ আগস্ট) রাত পৌনে ১টার দিকে শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচে রাস্তা পার হওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত সোলেমান মুন্সীগঞ্জ সদর উপজেলার নয়াগাঁও পূর্বপাড়া এলাকার আব্দুল মজিদ দেওয়ানের ছেলে।
নিহতের শ্যালক মো. লিটন জানান, সোলেমান পেশায় একজন আলমারি মিস্ত্রি ছিলেন। প্রতিদিনের মতো কাজ শেষে রাতে হেঁটে বাসায় ফিরছিলেন তিনি। শনির আখড়া ফুটওভার ব্রিজের নিচ দিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী কাভার্ডভ্যান তাঁকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মারাত্মক আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন।
পরে খবর পেয়ে পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় তাঁকে গুরুতর অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে রাত আনুমানিক ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
তিনি আরও জানান, ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করে যাত্রাবাড়ী থানা হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।