শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ বিএনপি নেতাকর্মীরা

মিজানুর রহমান, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
৩১ অক্টোবর, ২০২৬ ৯:৪৮ পিএম
শেয়ার করুন:
শামা ওবায়েদের হাতকে শক্তিশালী করতে তালমায় ঐক্যবদ্ধ বিএনপি নেতাকর্মীরা

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নে দীর্ঘদিনের ভেদাভেদ ও অভ্যন্তরীণ মতপার্থক্য ভুলে ঐক্যবদ্ধ হয়েছেন স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। শামা ওবায়েদ ইসলামের হাতকে আরও শক্তিশালী করার প্রত্যয়ে স্থানীয়দের উদ্যোগে এক প্রীতি মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) তালমা ইউনিয়নের গাংতালমা এলাকায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লিটন মিয়ার বাসভবনে এ মিলনমেলার আয়োজন করা হয়।

ব্যবসায়ী ও সমাজসেবক লিটন মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সহ-সভাপতি মাহাবুব আলী মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, তালমা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান মুন্নু চৌধুরী, উপজেলা যুবদলের আহ্বায়ক তৈয়াবুর রহমান মাসুদ এবং উপজেলা শ্রমিক দলের সভাপতি মাসুদুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, এলাকার সামগ্রিক উন্নয়ন, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে হলে অতীতের সমস্ত বিভেদ ভুলে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে দলকে সুসংগঠিত করার পাশাপাশি শামা ওবায়েদ ইসলামের বলিষ্ঠ নেতৃত্বকে আরও শক্তিশালী ও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।