এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় নিজ কার্যালয়ে বসে ঘুষ গ্রহণের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট ভূমি কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে উপজেলা প্রশাসন।
অভিযুক্ত কর্মকর্তার নাম সরোয়ার হোসেন। তিনি উপজেলার ডাঙ্গী ইউনিয়ন ভূমি কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা হিসেবে কর্মরত। আজ মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে এই নোটিশ পাঠানো হয়।
এর আগে গতকাল সোমবার (২৭ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে ২২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, কর্মকর্তা সরোয়ার হোসেন নিজ কার্যালয়ে বসে এক ব্যক্তির কাছ থেকে টাকা গ্রহণ করছেন। টাকা হাতে নেওয়ার পর নিজের চেয়ারে বসে তাকে বলতে শোনা যায়, ‘এক মাসের মধ্যে কাজ কমপ্লিট করে দেওয়া হবে।’
ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে অভিযুক্ত সরোয়ার হোসেনের মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে। এ বিষয়ে বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো সাড়া পাওয়া যায়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা আফরিন জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি প্রশাসনের দৃষ্টিগোচর হয়েছে। বিষয়টি আমলে নিয়ে অভিযুক্ত কর্মকর্তার কাছে লিখিত ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং এ ঘটনায় জরুরি বৈঠক ডাকা হয়েছে।
ইউএনও আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রশাসনিক কাজে দুর্নীতি ও অনিয়মে জড়িত কাউকেই ছাড় দেওয়ার সুযোগ নেই।”
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
কুষ্টিয়া | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১১ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।