এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলার সাভারে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১০০ পুরিয়া হেরোইন ও ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) উত্তর।
ঢাকা জেলা পুলিশের পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় এবং ডিবি (উত্তর)-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার (২৬ জুন) সন্ধ্যায় সাভারের অবদা রোড ও রেডিও কলোনী এলাকায় পৃথক অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানে অবদা রোড এলাকা থেকে জাফর (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পুরিয়া হেরোইন সহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের ওজন ১০ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৩০ হাজার টাকা।
পরে রেডিও কলোনী এলাকায় পৃথক অভিযানে শাওন মোল্লা (২৫) নামে আরেক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ১৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত জাফরের বিরুদ্ধে পূর্বে একটি মাদক মামলা এবং শাওন মোল্লার বিরুদ্ধে দুটি মাদক ও একটি হত্যা মামলাসহ মোট তিনটি মামলা রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিবি।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।