এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
রাজধানীর মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম আয়োজিত রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন করা হয়েছে।
শুক্রবার (৩১ মে) সন্ধ্যা সাতটা থেকে গান, কবিতা,আবৃতি, নাটক,নৃত্যে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী পালন করেছে মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম। মিরপুরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এই অনুষ্ঠানে অংশ গ্রহণ করে তাদের পরিবেশনা তুলে ধরে। মিরপুরের ঋদ্ধি গ্যালারীর তৃতীয় তলায় এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ গ্রহণ করে মিরপুরের জনপ্রিয় সাংস্কৃতিক সংগঠন "সাত্ত্বিক নাট্য সম্প্রদায় " তারা তাদের নিরীক্ষাধর্মী বিশেষ প্রযোজনা "রম্য ও রবীন্দ্রনাথ " পরিবেশনা করেন। নাট্যকর্মী হৃদয় বলেন- মিরপুর সাংস্কৃতিক ঐক্য ফোরাম একটি ভালো সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে এজন্য তাদের কাছে চিরঋণী।
অনুষ্ঠান দেখতে আশা সাধারণ দর্শকরা বলেন- মিরপুরে এমন সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পেয়ে অনেক আনন্দিত। আমরা আশাকরি, এমন অনুষ্ঠান মিরপুরে আরও দেখতে পারবো।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।