এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আশুলিয়ায় পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে বসতঘরে হামলা, ভাঙচুর ও মালামাল লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মোছা. ছাহেরা বেগম নামে এক নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, আশুলিয়া থানাধীন টাকসুর মির্জানগর এলাকার বাসিন্দা মোছা. ছাহেরা বেগম তার অভিযোগে উল্লেখ করেন, পারিবারিক সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে তাদের সঙ্গে একই এলাকার মো. নাজির উদ্দিন ও তার সহযোগীদের বিরোধ চলে আসছে।
অভিযুক্তরা তাদেরকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করার পাশাপাশি বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
লিখিত অভিযোগে আরও বলা হয়, গত ১৬ জুন সকাল আনুমানিক ১০টার দিকে অভিযোগকারীর ছেলে হাত কেটে যাওয়া কারনে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয় অবস্থানকালে অভিযুক্তরা কয়েকজন সহযোগীকে সঙ্গে নিয়ে জোরপূর্বক তাদের বসতঘরে প্রবেশ করেন।
এ সময় ঘরের দরজা-জানালা ভাঙচুর করে প্রায় ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি সাধন করা হয় এবং ঘরে থাকা প্রায় দেড় লাখ টাকার মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।ভুক্ত ভুগী নিরাপত্তার আশায় আইনের দ্বারে দ্বারে ঘুরছে।
আগস্ট ২৮, ২০২৫
মার্চ ২৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
কুষ্টিয়া | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
পাবনা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
রাঙ্গামাটি | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ২৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।