এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সড়কের পাশে পেতে রাখা বোমার জোড়া বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।
শনিবার (২০ জুন) আফগানিস্তান সীমান্তসংলগ্ন অশান্ত উত্তর ওয়াজিরিস্তানের কাছাকাছি অবস্থিত বান্নু জেলায় এই রক্তক্ষয়ী ঘটনা ঘটে। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
বান্নু জেলা পুলিশের প্রধান ইয়াসির আফ্রিদি সাংবাদিকদের জানান, সড়কের পাশে পেতে রাখা প্রথম বোমাটি একটি যাত্রীবাহী ভ্যানকে লক্ষ্য করে বিস্ফোরিত করা হয়। শক্তিশালী এই বিস্ফোরণে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন এবং অন্তত তিনজন আহত হন।
তিনি আরও জানান, প্রথম বিস্ফোরণের পরপরই স্থানীয় বাসিন্দারা যখন হতাহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে তোলার কাজ করছিলেন, ঠিক তখনই সেখানে দ্বিতীয় বোমার বিস্ফোরণ ঘটে। দ্বিতীয় দফার এই হামলায় ঘটনাস্থলেই আরও অন্তত দুজন প্রাণ হারান।
হামলার পর আহতদের দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো এলাকাটি কর্ডন করে ঘটনার তদন্ত শুরু করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠী এই জোড়া হামলার দায় স্বীকার করেনি।
মে ২৩, ২০২৬
জুন ৩০, ২০২৬
জুলাই ৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।