এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক দুটি সন্ত্রাসবিরোধী অভিযানে অন্তত ৬ জন নিহত হয়েছেন। রোববার দেশটির কাউন্টার টেরোরিজম ডিপার্টমেন্ট (সিটিডি) এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে।
সিটিডির প্রথম বিবৃতিতে জানানো হয়, খাইবার পাখতুনখোয়ার শাকারদারা রোডে সন্ত্রাসীরা একটি চেকপয়েন্ট স্থাপন করে হামলার ষড়যন্ত্র করছিল এবং নিরাপত্তা বাহিনীর চলাচলে বাধা সৃষ্টি করার চেষ্টা করছিল। এই খবর পেয়ে সোয়াত অঞ্চলের একটি বিশেষ নিরাপত্তা দল ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের ওপর নির্বিচারে গুলি চালায়। এ সময় দুই পক্ষের মধ্যে তীব্র গোলাগুলিতে ৩ সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে ৩টি কালাশনিকভ রাইফেল, ৯টি ম্যাগাজিন ও বেশ কিছু তাজা গুলি উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের মুখে অন্য সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়।
অপর এক বিবৃতিতে জানা যায়, 'ফিতনা আল-খারিজ' গোষ্ঠীর কয়েকজন সদস্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর উদ্দেশ্যে মোহমান্দ জেলা থেকে চারসাদ্দার দিকে অগ্রসর হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে দ্বিতীয় অভিযানটি চালানো হয়। নিরাপত্তা বাহিনী তাদের গ্রেপ্তার করার জন্য ওত পেতে থাকলে সন্ত্রাসীরা গুলি বর্ষণ শুরু করে। আত্মরক্ষার্থে নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালালে দুই পক্ষের মধ্যে প্রচণ্ড বন্দুকযুদ্ধ শুরু হয়। গোলাগুলি থেমে যাওয়ার পর ঘটনাস্থল থেকে ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়।
পাকিস্তানের গণমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদনের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
জুলাই ৩, ২০২৬
জুন ২০, ২০২৬
জুন ১২, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
আন্তর্জাতিক | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বান্দরবান | ১৬ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।