এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুর্রাম উপজাতীয় জেলায় নিষিদ্ধ সংগঠন তেহরিখ-ই-তালিবান (টিটিপি) এবং এর বিচ্ছিন্ন উপদল টিটিপি জামায়াতুল আহরারের (জেইউএ) মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’ জানিয়েছে, শুক্রবার কুর্রাম জেলার মধ্যবর্তী মানাতো এলাকায় এই রক্তক্ষয়ী সংঘাতের সূত্রপাত হয়। জানা যায়, টিটিপি’র কেন্দ্রীয় শুরা কমিটির পক্ষ থেকে জামায়াতুল আহরারের কয়েকজন কমান্ডারের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপরই স্থানীয় টিটিপি কমান্ডাররা জেইউএ সদস্যদের অস্ত্র সমর্পণের নির্দেশ দিলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছায়, যা পরবর্তীতে সশস্ত্র সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষের ঘটনায় জেইউএ-এর ১৯ জন এবং টিটিপি’র ৩ জন সদস্য প্রাণ হারিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে একটি জিরগা বা উপজাতীয় সমাবেশের আয়োজন করা হলেও, আলোচনারত অবস্থাতেই উভয় পক্ষের মধ্যে গুলিবিনিময় শুরু হয়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। এদিকে, জেইউএ এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের নিহত সদস্যদের ছবি প্রচার করেছে।
উত্তর ওয়াজিরিস্তানে শীর্ষ কমান্ডারসহ নিহত ৩০
অন্যদিকে, পৃথক এক নিরাপত্তা অভিযানে উত্তর ওয়াজিরিস্তানের শাওয়াল ও স্পিনওয়াম এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। সামরিক অভিযানে টিটিপি’র শীর্ষ কমান্ডার ও বিস্ফোরক বিশেষজ্ঞ জান মির নিহত হয়েছেন। নিরাপত্তা বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, জান মির আইইডি (ইমপ্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) তৈরিতে অত্যন্ত দক্ষ ছিলেন। এই অভিযানে তার সঙ্গে আরও প্রায় ৩০ জন সশস্ত্র সদস্য প্রাণ হারিয়েছেন।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।