এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে তালাবদ্ধ একটি কক্ষ থেকে ফারজানা আক্তার (১৮) নামে এক গৃহবধূর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী মো. বাবু (৩৫) ও বাড়ির কেয়ারটেকার রোমান (২৭)-কে আটক করা হয়েছে।
শুক্রবার (২২ মে) সন্ধ্যায় কোনাবাড়ী থানাধীন নতুন বাজার নিউমার্কেট এলাকার রাজুর বাড়ির টিনশেড কলোনিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ফারজানা আক্তার রাজধানীর মিরপুরের বিহারি পট্টি এলাকার আইয়ূব আলীর মেয়ে। তিনি স্বামী বাবুর সঙ্গে ওই কলোনিতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যার দিকে রাজুর বাড়ির ওই কক্ষ থেকে হঠাৎ তীব্র পোড়া গন্ধ বের হতে থাকে। দীর্ঘ সময় ধরে ঘরের দরজা বন্ধ থাকায় আশপাশের বাসিন্দাদের সন্দেহ হয়। পরে স্থানীয় কয়েকজন টিনের বেড়া কেটে ভেতরে প্রবেশ করেন এবং মেঝেতে ফারজানা আক্তারের আগুনে পোড়া মরদেহ পড়ে থাকতে দেখেন।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে কোনাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে কেরোসিন তেলের একটি বোতল জব্দ করেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও বিস্তারিত জানা যাবে।
ডিসেম্বর ২২, ২০২৪
ডিসেম্বর ১৩, ২০২৪
জুন ৮, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফুটবল | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
জাতীয় | ২১ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২১ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।