এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ মিজানুর রহমানের দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিশেষ অভিযান চালিয়েছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)। এই অভিযানের অংশ হিসেবে সাভার মডেল থানাধীন হেমায়েতপুর এলাকা থেকে ৫৬ পিস ইয়াবাসহ মোঃ নাঈম ওরফে শাওন ওরফে শাহু (৪১) নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার ৭ এপ্রিল (২০২৬) রাত ৯টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সাভারের হেমায়েতপুর নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন ডিবি (উত্তর) এর একটি চৌকস দল। ডিবি উত্তরের অফিসার ইনচার্জ মোঃ সাইদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এসআই (নিঃ) মোঃ আঃ মুত্তালিবসহ পুলিশের একটি দল অংশ নেয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নাঈম ওই এলাকার বাসিন্দা ওয়াসিল উদ্দিন ও ওয়াসিমা বেগমের সন্তান। তার কাছ থেকে উদ্ধার হওয়া ৫৬ পিস ইয়াবা ট্যাবলেটের ওজন ৫.৬ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য ১৬,৮০০ টাকা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক) ধারায় সাভার মডেল থানায় একটি মামলা (মামলা নং-৩০, তারিখ: ০৮/০৪/২০২৬) দায়ের করা হয়েছে। প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আজ তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
ঢাকা জেলা ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিস্তার রোধে এবং অপরাধ দমনে এই বিশেষ অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
সারাদেশ | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।