এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ভিডিও বার্তার মাধ্যমে তার বিরুদ্ধে প্রচারিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও
ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র অমিতাভ বোস। এ সময় তিনি উক্ত ভিডিওতে বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক ভাবে একটি সংবাদ ছড়ানো হচ্ছে—যেখানে বলা হয়েছে তিনি নাকি বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে আর থাকবেন না। এ তথ্য সঠিক নয় বলে তিনি স্পষ্টভাবে জানান।
ভিডিও বার্তায় তিনি আরো বলেন ১৯৬৮ সাল থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে নানা ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়েও দলের সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছেন। তিনি আরও বলেন, এ ধরনের সংবাদ সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন।
তিনি জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান -এর আদর্শে এবং শেখ হাসিনার নেতৃত্বে তিনি আজীবন আওয়ামী লীগের সঙ্গে ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন।
এর আগে সম্প্রতি “awami lig faridpur” নামের একটি ফেসবুক আইডি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে দাবি করা হয়, ফরিদপুর পৌরসভার সাবেক মেয়র অমিতাভ বোস আর বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে ফিরবেন না। বিষয়টি প্রকাশের পর ফরিদপুর শহরজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
ফেব্রু ১৪, ২০২৪
ফেব্রু ৪, ২০২৪
মার্চ ৭, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
রাঙ্গামাটি | ১৩ অক্টোবর, ২০২৬
বান্দরবান | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৩ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।