এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে স্বাগত জানিয়ে ফরিদপুর জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক স্বাগত মিছিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শহরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ।
মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংকের মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনুর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, ছাত্রদল নেতা সাব্বির হোসেন সাদ্দাম, মুনিব হোসেন সোহাগসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা আগামীকাল বুধবার সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিতব্য নির্বাচনী জনসভায় সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, তারেক রহমানের নেতৃত্বেই দেশের গণতন্ত্র ও উন্নয়ন এগিয়ে যাবে।
এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীরা মিছিলে যোগ দেন।
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২২ জুন, ২০২৬
কুমিল্লা | ২২ জুন, ২০২৬
জাতীয় | ২২ জুন, ২০২৬
বলিউড | ২২ জুন, ২০২৬
ফুটবল | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।