এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
পার্বত্য জেলার মাটিরাঙ্গা পৌর এলাকায় অবস্থিত আদর্শগ্রাম আনোয়ারা বেগম দাখিল মাদরাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। আজ সকাল ১০টায় মাদরাসা প্রাঙ্গণে এই অনুষ্ঠানের সূচনা হয়।
মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি প্রকৌশলী ডক্টর মোকছেদ আলমের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শরিফুল ইসলাম বিদ্যুৎ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার সুপার মাওলানা হুমায়ুন কবির।
প্রধান অতিথির বক্তব্যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শরিফুল ইসলাম বিদ্যুৎ বলেন, “পুথিগত শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। মানসম্মত পড়াশোনার জন্য শারীরিক সুস্থতা আবশ্যক। শিক্ষার্থীদের মেধা ও মনন গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে খেলাধুলার প্রতি আরও বেশি যত্নবান হতে হবে।”
দিনব্যাপী আয়োজিত এই প্রতিযোগিতার বিষয়ে মাদরাসার ক্রীড়া শিক্ষক আবুল কালাম জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী চেয়ার খেলা, মার্বেল খেলা, অংক দৌড় ও ৪০০ মিটার দৌড় প্রতিযোগিতাসহ মোট ৮টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের ১২টি গ্রুপ অংশগ্রহণ করে।
প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি ও অন্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় অভিভাবকরা উপস্থিত ছিলেন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
নওগাঁ | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২০ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ২০ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।