এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বান্দরবানের রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান উদযাপিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি ২০২৬) বিদ্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা চারটি আলাদা হাউজে বিভক্ত হয়ে বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। টানটান উত্তেজনায় বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক সম্পদ বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক ও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বোধি চন্দ্র তঞ্চঙ্গ্যা। সহকারী শিক্ষক রনি মজুমদার ও উসাইমে মারমার সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং রোয়াংছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহ্লাঅং মারমা এবং উপজেলা শিক্ষা অফিসার কামাল উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন। দিনশেষে অতিথিরা বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এসময় বিদ্যালয়ের ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির সকল শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জানু ২৬, ২০২৫
জানু ২৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
খাগড়াছড়ি | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।