এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুন্সেফপাড়া এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে মাহমুদা আক্তার শিউলি (২৫) নামের এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে।
নিহত মাহমুদা আক্তার শিউলি সদর উপজেলার নাটাই উত্তর ইউনিয়নের ভাটপাড়া গ্রামের মাওলানা মো. জাহাঙ্গীরের মেয়ে। তার স্বামীর নাম মাওলানা মো. কাউছার, যার গ্রামের বাড়ি সুলতানপুর ইউনিয়নের ঈশান নগর এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের একটি দল মুন্সেফপাড়ার ওই ফ্ল্যাটে উপস্থিত হয়। সেখানে শিউলির মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পরই নিশ্চিত হওয়া যাবে এটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড। ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তদন্ত চলছে।
সেপ্টেম্বর ২৬, ২০২৪
জুন ১৬, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
নওগাঁ | ৪ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৪ আগস্ট, ২০২৬
খাগড়াছড়ি | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।