এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষার্থীদের মেধা বিকাশ ও শারীরিক সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টে অংশগ্রহণ করে, যা তাদের সৃজনশীলতা ও ক্রীড়ানৈপুণ্য প্রদর্শনের সুযোগ করে দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তাহমিনা আক্তার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ও (সদর সার্কেল) মোহাম্মদ আব্দুল মতিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জুলফিকার হোসেন। ব্রাহ্মণবাড়িয়া পৌর কলেজের সভাপতি এ.বি.এম মমিনুল হক
অনুষ্ঠানে অতিথিরা বলেন, শিক্ষার মান উন্নয়নে সাংস্কৃতিক কার্যক্রম ও খেলাধুলার কোনো বিকল্প নেই। এগুলো শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংস্কৃতি চর্চা সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধ গঠনে সহায়তা করে, আর খেলাধুলা শৃঙ্খলা, ও স্বাস্থ্য সুরক্ষায় অবদান রাখে। তাই শিক্ষার্থীদের সুষম বিকাশ নিশ্চিত করতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রম আয়োজন করা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফিজুর রহমান মোল্লা কচি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাহিদুল ইসলামসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়, যা শিক্ষার্থীদের আরও অনুপ্রাণিত করবে।
এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মননশীলতা ও শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বাড়িয়ে তোলে।
এপ্রিল ২৬, ২০২৫
ফেব্রু ৭, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ঢালিউড | ১০ আগস্ট, ২০২৬
আইন আদালত | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১০ আগস্ট, ২০২৬
বান্দরবান | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।