এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ১৫১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০ টায় শহরের অন্নদা স্কুলের বডিং মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে এ ক্রীড়া প্রতিযোগীতা শুরু হয়। জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান প্রধান অতিথি হিসেবে ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন।
স্কুলের প্রধান শিক্ষক জাকির হোসেন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রকিবুর রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এহসান মুরাদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান বলেন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় একটি প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। তিনি বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার পাশাপাশি খেলাধুলায় মনোযোগি হওয়া প্রয়োজন। খেলাধুলা এখন সময়ের দাবি হয়ে উঠেছে। ছেলে মেয়েরা এখন মোবাইলের প্রতি এতটাই আসক্ত হয়ে গিয়েছে যে বাবা-মার কাছে আবদার করে যে একটি স্মার্ট ফোন কিনে দিতে। ১৮ বছরের আগে একটা শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন যাওয়া মানে সমাজকে ধ্বংস করা। মোবাইল ফোন একটি নির্দিষ্ট বয়সসীমায় গিয়ে ব্যবহার করতে হবে। মোবাইল ছেড়ে শিক্ষার্থীদের খেলাধূলায় মনোযোগি হতে হবে।
ক্রীড়া প্রতিযোগীতায় বিদ্যালয়ের প্রথম শ্রেনী থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা দৌড়, হাইজাম্প, লংজাম্প, গোলক নিক্ষেপ’সহ ৮৪ টি ইভেন্টে অংশগ্রহণ করে। পরে প্রধান অতিথি বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন।
ফেব্রু ২৩, ২০২৫
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
জাতীয় | ২২ জুন, ২০২৬
কুমিল্লা | ২২ জুন, ২০২৬
জাতীয় | ২২ জুন, ২০২৬
বলিউড | ২২ জুন, ২০২৬
ফুটবল | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।