এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের নগরকান্দায় টাকা ও স্বর্ণালংকারের হিসাব চাওয়ায় নাজমা বেগম নামের এক নারীকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী উসমান মাতুব্বরের বিরুদ্ধে। আহত অবস্থায় নাজমা বেগমকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে নগরকান্দা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার লস্কারপুর গ্রামের রজব আলীর মেয়ে নাজমা বেগমের সঙ্গে গোড়াইল এলাকার উসমান মাতুব্বরের বিয়ে হয়। বিয়ের পর নাজমা জানতে পারেন, তিনি তাঁর স্বামীর পঞ্চম স্ত্রী। উসমান মাতুব্বর এর আগেও একাধিক বিয়ে করেছেন এবং পূর্বের স্ত্রীদেরও একইভাবে নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন।
ভুক্তভোগী নাজমা বেগমের অভিযোগ, তিনি বিদেশে থাকার সময় তাঁর কষ্টার্জিত জমানো টাকায় কেনা স্বর্ণের গলার হার ও আংটি বিক্রি করে দেন উসমান। এ ছাড়া মহিষ কেনাসহ বিভিন্ন পারিবারিক কাজের অজুহাত দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় চার লাখ টাকা হাতিয়ে নেন। সম্প্রতি এসব টাকা ও গহনার হিসাব চাইলে ক্ষিপ্ত হয়ে ওঠেন উসমান এবং নাজমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন।
এরই ধারাবাহিকতায় গত ৪ নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮টার দিকে উপজেলার গোড়াইল এলাকায় নিজ বাড়িতে নাজমাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে কাঠের বাটাম দিয়ে পিটিয়ে এবং মুখে এলোপাতাড়ি কিল-ঘুষি মেরে তাঁকে রক্তাক্ত জখম করা হয়। এতে তাঁর বাঁ চোখের নিচে মারাত্মক ক্ষত সৃষ্টি হয় এবং শরীরের বিভিন্ন স্থানে কালশিটে দাগ পড়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত উসমান মাতুব্বরের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্ত্রীকে মারধরের বিষয়টি অকপটে স্বীকার করেন। ঔদ্ধত্যপূর্ণ সুরে তিনি বলেন, “আমি আমার স্ত্রীকে মারধর করেছি। সে পারলে থানায় গিয়ে আমার নামে যত পারে মামলা করুক, আমি তা দেখে নেব।”
এ ব্যাপারে নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) রাসুল সামদানী আজাদ বলেন, “ভুক্তভোগী নারীর পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে অভিযুক্তের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জুন ১৫, ২০২৪
অক্টোবর ২৬, ২০২৬
জুন ২৬, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ৮ নভেম্বর, ২০২৬
জাতীয় | ৮ নভেম্বর, ২০২৬
সারাদেশ | ৮ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।