এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে নির্বাচনী অফিস উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বিষ্ণুপুর ইউনিয়নের চকবাজারে ওয়ার্ড বিএনপির কেন্দ্রভিত্তিক নেতাকর্মীদের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে নির্বাচনী প্রচারণা হিসেবে ইউনিয়ন বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চকবাজারে ধানের শীষ প্রতীকের পক্ষে একটি বিশাল মিছিল ও শোডাউন করেন।
রাতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ আব্দুর রহিম সরকার এবং সঞ্চালনা করেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইলিয়াস ভূঁইয়া। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন।
সভায় বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয় সুনিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে জনসংযোগ বৃদ্ধি ও সাংগঠনিক প্রস্তুতি জোরদার করার আহ্বান জানান। বক্তারা বলেন, "প্রতিপক্ষকে দুর্বল ভাবার কোনো সুযোগ নেই। নির্বাচন পর্যন্ত সকলকে সতর্ক ও সজাগ থেকে যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
নেতৃবৃন্দ ভোটগ্রহণের দিন সকাল ৭টা থেকে কার্যক্রম শুরুর বিষয়ে দিকনির্দেশনা দেন। বিশেষ করে নারী ও বয়স্ক ভোটারদের অগ্রাধিকার ভিত্তিতে কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করা এবং পরবর্তীতে পুরুষ ভোটারদের ভোটদানে সহযোগিতা করার জন্য দলীয় কর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপির সদস্য সচিব শাহাআলম মোল্লা, জেলা মহিলা দলের নেত্রী মোসাঃ ইফ্ফাত আরা নাজনীন, উপজেলা মহিলা দলের সভাপতি মরিয়ম আলমগীর, বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হোসেন মিয়া, জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ জিল্লু ভূঁইয়া, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ, জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ হেলাল উদ্দিন ভূঁইয়া ও বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ ইসহাক ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ শামসুল্লা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হোসাইন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ সাইদ খুকন, ইউনিয়ন যুবদলের সভাপতি মাতলুব সরকার, সাধারণ সম্পাদক জুয়েল রানা জয়সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভা শেষে সর্বসম্মতিক্রমে তিতাস পাড়ের অহংকার, জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের পক্ষে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে ধানের শীষের বিজয় নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
পাবনা | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ৪ আগস্ট, ২০২৬
পাবনা | ৪ আগস্ট, ২০২৬
পাবনা | ৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।