এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন স্থানে ২৪ ঘণ্টার স্বল্পমূল্য ও গুণগতমানের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে "নিউ স্কয়ার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার" এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ মে) দুপুর ২টায় ডায়াগনস্টিক সেন্টারের ২য় তলায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মোঃ সানাউল হক ভূইয়া। পরিচালনায় ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক মোঃ আশিকুল আলম হুমায়ুন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজয়নগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ সুমন ভূইয়া। স্বাগত বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মোঃ মহিবুন নুর এমরান সোহেল। তিনি নিউ স্কয়ারের সেবাদানের প্রতিশ্রুতি তুলে ধরে বলেন, “আমরা ২৪ ঘণ্টা গুণগতমানসম্পন্ন এবং সাধ্যের মধ্যে সেবা নিশ্চিত করবো।”
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ আশরাফুল ইসলাম স্বপন, ডাঃ হাসিবুল হক, ডাঃ সাবরিন নাঈম সিয়াম, ডাঃ অরজিৎ রায়, ডাঃ নাঈম চৌধুরী, ডাঃ আফরোজা মেহজাবিন, বিজয়নগর উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম কামরুল হাসান শান্ত, পল্লী চিকিৎসা সমিতির সভাপতি ডা. আব্দুল সাত্তার, ডা. আমিনুল ইসলামসহ আরও অনেকে।
আলোচনা পর্বে অতিথিরা সেবার মান, সততা ও নিষ্ঠার সাথে প্রতিষ্ঠান পরিচালনার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার ফার্মাসিস্ট ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
সেপ্টেম্বর ২৮, ২০২৫
আগস্ট ৪, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
ক্যাম্পাস | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
পিরোজপুর | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
মাগুরা | ১৩ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।