এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শান্তি, শৃঙ্খলা ও জাতীয় উন্নয়নের স্বার্থে দেশের সকল রাজনৈতিক ও সামাজিক সংগঠনকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরের একটি রেস্তোরাঁয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেন এই সভার আয়োজন করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমীর সেলিম উদ্দিন এবং নায়েবে আমীর আবদুর রহমান মুসা। এছাড়া উভয় নির্বাচনী এলাকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ সভায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে আরও জনবান্ধব ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। সাধারণ মানুষের নিরাপত্তা বিধান ও ন্যায়বিচার নিশ্চিত করা গেলেই একটি সুস্থ সমাজ গঠন সম্ভব।”
সভায় ঢাকা-১৪ ও ঢাকা-১৬ নির্বাচনী এলাকার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, মাদক ও সন্ত্রাস নির্মূল, কিশোর গ্যাং প্রতিরোধ এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্ট সংসদ সদস্যবৃন্দ এবং পুলিশ কর্মকর্তারা মাঠপর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ ও তা উত্তরণের সম্ভাবনাগুলো সভায় তুলে ধরেন।
ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম এবং ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য আবদুল বাতেন নিজ নিজ এলাকার উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা এ সময় জনগণের সহযোগিতা কামনা করেন এবং বর্তমানে চলমান বিশেষ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম সম্পর্কে সকলকে অবহিত করেন।
সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
ফেব্রু ২২, ২০২৬
আগস্ট ২০, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
বরিশাল | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১৪ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।