এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
গণঅধিকার পরিশোধ ঝালকাঠি জেলার সহ-সভাপতি ও বাংলাদেশ শ্রমিক অধিকার পরিশোধের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি জেলা শ্রমিক অধিকার পরিশোধের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আল আমিন এর নেতৃত্বে শতাধিক নেতাকর্মী নিয়ে জামায়াতে ইসলামীতে যোগদান।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে ঝালকাঠি জেলাধীন রাজাপুর উপজেলার শুক্তাগড় ইউনিয়নের সংগর হাইস্কুল মাঠে জামায়াতের নির্বাচনী প্রগ্রামে এই যোগদান অনুষ্ঠান হয়।
উল্লেখ্য যে গত ডিসেম্বরে গণঅধিকার পরিশোধ বিএনপির শরিক দলে যুক্ত হওয়ায় ইন্জিনিয়ার আল আমিন ও মোঃ আব্দুল হামিদ(যুগ্ম আহ্বায়ক, যুব অধিকার পরিশোধ) এই সিদ্ধান্ত নিয়েছে।
উক্ত যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য ও ঝালকাঠি জেলা আমির এডভোকেট হাফিজুর রহমান , জেলা কর্মপরিষদ সদস্য ও রাজাপুর উপজেলা আমির *মাস্টার মোঃ কবির হোসেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঝালকাঠি জেলা সভাপতি মুঃ এনামুল।
বিশিষ্ট আইনজীবী এডভোকেট শাহ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শুরা সদস্য ও শুক্তাগড় ইউনিয়ন আমির হাফেজ মাওলানা আব্দুল আলিম। এছাড়াও
উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী ডঃ ফয়জুল হক ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় ইন্জিনিয়ার আল আমিন বলেন - আমরা বিগত কয়েক বছর ফ্যাসিবাদ বিরোধী সংগ্রাম চালিয়ে দেশকে স্বৈরাচারমুক্ত করেছি কিন্তু সেই গণ অধিকার পরিশোধের সভাপতি ভিপি নুরুল হক নুর সদ্য বিএনপি সঙ্গে যুক্ত হয়েছে কিন্তু ৫আগষ্ট পরবর্তীতে বিএনপির যত অপকর্ম তা স্বৈরাচারকে সমর্থনের পর্যায়ে পরে। সুতরাং এতো এতো রক্ত দিয়ে বিনিময়ে অর্জিত স্বাধীনতা নব্য স্বৈরাচারের হাতে তুলে দিতে পারি না।তাইতো ঐক্যবদ্ধ বাংলাদেশকে (১১ দলীয় জোট) জয়যুক্ত করুন।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
মাদারীপুর | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
সারাদেশ | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ১৯ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।