এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর যুবদলের উদ্যোগে শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান।
বুধবার রাজধানীর মহাখালী এলাকায় এ কর্মসূচির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।
অভিযানে উপস্থিত থেকে স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল হাসান টিটু। তিনি নেতাকর্মীদের সঙ্গে হাতে হাত লাগিয়ে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে অংশ নেন।
টিটু জানান, ডেঙ্গুর প্রজননস্থল ধ্বংস, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন ২৬টি থানা ও ৭১টি ওয়ার্ডে এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।
অভিযানের আওতায় বিভিন্ন এলাকায় জমে থাকা পানি, ময়লা-আবর্জনা ও ডেঙ্গুর সম্ভাব্য প্রজননস্থল পরিষ্কার করার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন করা হবে।
আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু নির্দিষ্ট সময়ের অভিযান নয়, বরং নিয়মিতভাবে নিজেদের বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা জরুরি। এ জন্য সবাইকে সম্মিলিতভাবে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।
অক্টোবর ২৫, ২০২৪
ফেব্রু ১৩, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।