এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জে জমিজমা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের পরিবারের ওপর বড় ভাইয়ের মেয়ের জামাই ও তার সহযোগীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ উঠেছে। এ সময় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে গ্রেপ্তারকৃতদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার আমানউল্লাহপুর ইউনিয়নের লাকুড়িয়ার কান্দি গ্রামের পাটোয়ারী বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন—হামলায় নেতৃত্বদানকারী মো. ইস্রাফিল, তার বাবা তোফায়েল আহমেদ এবং তার শ্বশুর মজিব উল্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, লাকুড়িয়ার কান্দি গ্রামের প্রয়াত আনোয়ার উল্লার দুই ছেলে মজিব উল্যা ও প্রয়াত শরিফ উল্যার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মঙ্গলবার বিকেলে বিরোধপূর্ণ জমিতে ঘর নির্মাণকে কেন্দ্র করে দুই পরিবারের সন্তানদের মধ্যে বাকবিতণ্ডা ও একপর্যায়ে মারামারি বাঁধে। এতে মজিব উল্যার মেয়ে শারমিন চোখের অংশে আঘাত পান।
ঘটনার খবর পেয়ে বিকেল ৪টার দিকে শারমিনের স্বামী মো. ইস্রাফিল পাশের গোপালপুর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে একদল অস্ত্রধারী ও স্বজনদের নিয়ে এসে চাচাশ্বশুর প্রয়াত শরিফ উল্যার পরিবারের ওপর হামলা চালান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হামলার একটি ভিডিওতে দেখা যায়, হামলাকারীদের মধ্যে দুজনের হাতে আগ্নেয়াস্ত্র রয়েছে এবং তাদের কয়েকজন ছিলেন মুখোশধারী। অস্ত্রধারীরা শরিফ উল্যার পরিবারের নারী ও পুরুষ সদস্যদের লক্ষ্য করে মারমুখী ভঙ্গিতে তেড়ে যাচ্ছেন। এ সময় তারা বসতঘরে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপ ও ভাঙচুর চালান।
এ ঘটনায় মঙ্গলবার রাতেই শরিফ উল্যার ছোট ছেলে মোবারক উল্যা বাদী হয়ে বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দায়েরকৃত মামলায় পাঁচজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে। রাতেই অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত ইস্রাফিল, তার বাবা ও শ্বশুরকে গ্রেপ্তার করা হয়।
ওসি আরও জানান, হামলায় ব্যবহৃত অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ডিসেম্বর ৩, ২০২৫
ডিসেম্বর ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নারায়নগঞ্জ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বরিশাল | ১৭ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।