এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ২০২৪–২৫ শিক্ষাবর্ষের মাস্টার অব সোশ্যাল সায়েন্স (এমএসএস) প্রোগ্রামে ভর্তির পুনঃবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগ্রহী শিক্ষার্থীরা আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আবেদন ফি ও প্রক্রিয়া:
বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ ও পূরণ করে জমা দিতে হবে। আবেদন ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২০০ টাকা।
আবেদনের যোগ্যতা:
নোবিপ্রবি কিংবা অন্য যেকোনো স্বীকৃত পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান থেকে রাষ্ট্রবিজ্ঞান অথবা সংশ্লিষ্ট বিষয়ে (আন্তর্জাতিক সম্পর্ক, লোকপ্রশাসন এবং শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন/পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ) স্নাতক (সম্মান) ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন।
আবেদনকারীকে ২০১৯–২০ অথবা ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী হতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে স্নাতক (সম্মান) পর্যায়ে ন্যূনতম সিজিপিএ ২.৫০ এবং বহিঃস্থ (অন্যান্য বিশ্ববিদ্যালয়ের) প্রার্থীদের ক্ষেত্রে ন্যূনতম সিজিপিএ ২.৭৫ থাকতে হবে।
ভর্তি পরীক্ষা ও মূল্যায়ন পদ্ধতি:
অভ্যন্তরীণ শিক্ষার্থীদের ক্ষেত্রে কেবল মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে। তবে বহিঃস্থ শিক্ষার্থীদের লিখিত ও মৌখিক—উভয় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
ঘোষিত সময়সূচি অনুযায়ী, বহিঃস্থ শিক্ষার্থীদের লিখিত পরীক্ষা আগামী ৪ অক্টোবর সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। একই দিন দুপুর ২টায় অভ্যন্তরীণ ও বহিঃস্থ উভয় শিক্ষার্থীদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে। চূড়ান্ত মূল্যায়ন প্রকাশ করা হবে ৫ অক্টোবর এবং ৬ অক্টোবর থেকে ভর্তি কার্যক্রম ও ক্লাস শুরু হবে।
প্রয়োজনীয় কাগজপত্র:
আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার একাডেমিক ট্রান্সক্রিপ্ট/মার্কশিট ও সনদের সত্যায়িত অনুলিপি, সর্বশেষ শিক্ষাপ্রতিষ্ঠান বা বিভাগের প্রত্যয়নপত্র, ৩ কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং আবেদন ফি জমার রশিদের ফটোকপি জমা দিতে হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র (এনওসি) দাখিল করতে হবে।
উল্লেখ্য, অসম্পূর্ণ বা ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং চূড়ান্ত ভর্তির সময় মূল সনদপত্র প্রদর্শন করতে হবে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নোয়াখালী | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
নওগাঁ | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
ফরিদপুর | ১৮ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।