এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালী সদর উপজেলায় বহুল আলোচিত তিনজনকে গুলি করে হত্যার (ট্রিপল মার্ডার) মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুর পৌনে ১২টার দিকে নোয়াখালীর বিশেষ জজ আদালতের বিচারক মো. শওকত আলী এ রায় ঘোষণা করেন।
**মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—**
বেগমগঞ্জ উপজেলার ওমর নাসির সাজু (৩২), ওমর শরীফ সুলতান (২৫) এবং নোয়াখালী পৌরসভা এলাকার মো. সৌরভ (২৭)।
**যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—**
বেগমগঞ্জ উপজেলার ফিরোজ মাহমুদ বাপ্পী (২৭), কুদরত উল্যাহ (৬৫) ও হারুনুর রশীদ বাবুল (৪৫)।
**মামলার বিবরণ:**
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২১ মে দুপুরে নোয়াখালী সরকারি কলেজ সংলগ্ন হোস্টেলের পুকুরে কুকুরকে গোসল করানোকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেনের সঙ্গে আসামিদের কথা-কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। বিষয়টি মীমাংসার জন্য ওই দিন সন্ধ্যার পর স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠক বসে। সালিশে আনোয়ারের সঙ্গে তার বন্ধু রাজিব ও ওয়াসিম উপস্থিত ছিলেন।
সন্ধ্যা ৭টার দিকে পূর্বপরিকল্পিতভাবে এজাহারভুক্ত আসামিরা দলবদ্ধ হয়ে সেখানে অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে আসামি সাজু, সৌরভ ও সুলতান উপস্থিত ব্যক্তিদের ওপর এলোপাতাড়ি গুলি ছুড়লে ওয়াসিম, রাজিব ও ইয়াছিন গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নোয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাজিবকে মৃত ঘোষণা করেন। পরে আশঙ্কাজনক অবস্থায় ওয়াসিম ও ইয়াছিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তাদেরও মৃত্যু হয়। এ ঘটনায় নিহত রাজিবের স্ত্রী কামরুন নাহার ছবি বাদী হয়ে সুধারাম মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) মো. বরকত উল্যাহ রাসেদ সন্তোষ প্রকাশ করে বলেন, "গ্রেপ্তার হওয়া একমাত্র আসামি ফিরোজ আলম বাপ্পীর উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেন। মামলার পর থেকেই অন্য পাঁচ আসামি পলাতক রয়েছেন।"
অন্যদিকে আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট মো. শামসুদ্দিন।
জানু ৬, ২০২৫
সেপ্টেম্বর ১৯, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
কুষ্টিয়া | ১ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।