এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।
রোববার (১৬ আগস্ট) রাজধানী ঢাকায় অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে নোবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, সমসাময়িক গবেষণা, অবকাঠামোগত উন্নয়ন ও সার্বিক অগ্রগতির বিভিন্ন দিক অ্যাটর্নি জেনারেলের কাছে তুলে ধরেন। এ সময় শিক্ষা ও গবেষণার গুণগত মান বৃদ্ধি, অবকাঠামোগত সক্ষমতা বাড়ানো এবং ক্যাম্পাসের সামগ্রিক উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
অধ্যাপক ড. গোলাম রব্বানী বিশ্ববিদ্যালয়ের চলমান উন্নয়ন কার্যক্রমকে এগিয়ে নিতে অ্যাটর্নি জেনারেলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। বিশেষ করে শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল নোবিপ্রবির শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গৃহীত নানা উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক অগ্রযাত্রা ও ভবিষ্যৎ উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সকল সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
সাক্ষাৎ শেষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার প্রসার এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে উভয়ের মধ্যে ইতিবাচক মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ডিসেম্বর ২, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বরিশাল | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
মাদারীপুর | ২ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।