এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কঠিন ও সংকটময় মুহূর্তে দলকে সুসংগঠিত রাখা এবং নেতাকর্মীদের সাহস জোগাতে পাশে দাঁড়ানোয় সাবেক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের ভূয়সী প্রশংসা করেছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার।
রোববার (১৬ আগস্ট) দুপুরে মাদারীপুরের কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের উত্তর চর আইরকান্দি এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের মাঝে নবনির্মিত পুনর্বাসন গৃহ হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি আনিসুর রহমান খোকন তালুকদার বলেন, “দলের সুদিনে অনেককেই পাশে পাওয়া যায়। কিন্তু চরম দুর্দিনে ভয়-ভীতি, হামলা-মামলা ও নানামুখী বাধা-বিপত্তি উপেক্ষা করে যারা রাজপথে সক্রিয় থাকেন, তারাই মূলত দলের প্রকৃত প্রাণশক্তি।”
তিনি আরও বলেন, “বিগত সময়ে দলের তৃণমূলের নেতাকর্মীরা যখন মামলা-হামলায় দিশেহারা হয়ে পড়েছিলেন, তখন শহিদুল ইসলাম নিজের ব্যক্তিগত নিরাপত্তা ও স্বার্থের কথা চিন্তা না করে নেতাকর্মীদের অভিভাবকের মতো আগলে রেখেছেন। তৃণমূল নেতাকর্মীদের আর্থিক ও আইনি সহায়তা দেওয়ার পাশাপাশি আন্দোলনের মাঠ সচল রাখতে তাঁর সাহসী ভূমিকা দলের জন্য এক অনন্য ও উজ্জ্বল দৃষ্টান্ত।” এ সময় তিনি আগামী দিনেও দলীয় ঐক্য অক্ষুণ্ণ রেখে দেশ ও জাতির কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
গৃহ হস্তান্তর অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী, যুবদল নেতা মামুন শিকদারসহ স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সেপ্টেম্বর ১৯, ২০২৬
মার্চ ২৭, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
ঢাকা | ২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।