এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আমানিয়া হোটেলের ম্যানেজার ইমাম উদ্দিনকে (৪৫) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় হোটেলের ক্যাশ ড্রয়ার থেকে নগদ ৫ লাখ টাকা লুট করা হয়েছে বলেও অভিযোগ করেছেন ভুক্তভোগী।
শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার চৌমুহনী-ফেনী রোডে অবস্থিত আমানিয়া হোটেলের ম্যানেজারের অফিস কক্ষে এ হামলার ঘটনা ঘটে। আহত ইমাম উদ্দিন নোয়াখালী সদর উপজেলার নওয়াজপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বেগমগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫-৬ জনকে আসামি করা হয়। এজাহারভুক্ত আসামিরা হলেন—হাসান মাহমুদ শুভ (৩৫), বাবু (৩৫), এনামুল হক লালন (৩২) ও মাহাদী হাসান (৩০)। অভিযুক্তরা সবাই চৌমুহনী পৌরসভার বিভিন্ন এলাকার বাসিন্দা।
ভুক্তভোগী ও মামলার এজাহার সূত্রে জানা যায়, হোটেলের অন্যতম অংশীদার (পার্টনার) হাসান মাহমুদ শুভ বিভিন্ন সময়ে হিসাবের বাইরে জোরপূর্বক টাকা নিতেন। সম্প্রতি অন্যান্য অংশীদাররা হিসাববহির্ভূত কোনো টাকা দিতে নিষেধ করায় ম্যানেজার ইমাম উদ্দিনের ওপর ক্ষিপ্ত হন শুভ।
এরই জেরে ঘটনার রাতে শুভর নেতৃত্বে ৪ জন নামীয় ব্যক্তিসহ অজ্ঞাতপরিচয় আরও ৫-৬ জন দেশীয় অস্ত্র (রামদা, ছেনি, চাপাতি ও লোহার রড) নিয়ে ম্যানেজারের কক্ষে প্রবেশ করে। হামলাকারীরা ইমাম উদ্দিনকে বেধড়ক মারধরের পাশাপাশি চাপাতি দিয়ে মাথায় কোপ দেয়। এতে তাঁর মাথার ডান পাশে গুরুতর রক্তাক্ত জখম হয় এবং পাঁচটি সেলাই লাগে। এ ছাড়া লোহার রডের আঘাতে তাঁর মাথা ও নাক ফেটে যায়। একপর্যায়ে এক হামলাকারী তাঁর গলা চেপে শ্বাসরোধে হত্যার চেষ্টাও চালায়। এ সময় ইমাম উদ্দিনকে বাঁচাতে আব্দুল মালেক নামে এক বৃদ্ধ এগিয়ে এলে তাঁকেও মারধর করা হয়।
হামলাকারীরা যাওয়ার সময় ক্যাশে থাকা ৫ লাখ টাকা নিয়ে যায় এবং এ বিষয়ে বাড়াবাড়ি বা মামলা করলে প্রাণে মেরে লাশ গুম করার হুমকি দেয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ইমাম উদ্দিনকে উদ্ধার করে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেন।
অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে হাসান মাহমুদ শুভর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও সংযোগ পাওয়া যায়নি।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুজ্জামান বলেন, "এ ঘটনায় থানায় মামলা নথিভুক্ত করা হয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২ অক্টোবর, ২০২৬
ঢাকা | ২ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ২ অক্টোবর, ২০২৬
মাগুরা | ২ অক্টোবর, ২০২৬
বরিশাল | ২ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।