এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের রোয়াংছড়িতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পোনামাছ অবমুক্তকরণ এবং সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা রুহুল আমিন দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজমিন আলম তুলি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “মৎস্য সম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং টেকসই মৎস্য চাষের গুরুত্ব অপরিসীম। স্থানীয় পর্যায়ে মৎস্য চাষের অপার সম্ভাবনাকে কাজে লাগাতে হবে। এ জন্য চাষিদের আধুনিক প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণে অংশ নিয়ে উৎপাদন বাড়াতে উদ্যোগী হতে হবে।”
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি), উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. কামাল উদ্দিন আহম্মেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ এহসানুল হক, রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এবং এমপি প্রতিনিধি হাইনুমং মারমা। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় মৎস্যচাষি ও মৎস্যজীবীরা সভায় অংশ নেন।
আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়। সবশেষে মৎস্য সম্পদ সংরক্ষণ ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্থানীয় সফল মৎস্যচাষিদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ১ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ১ অক্টোবর, ২০২৬
জাতীয় | ১ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।