এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের ভাঙ্গায় ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে নগদ অর্থের চেক, বিনামূল্যে পেঁয়াজ সংরক্ষণ যন্ত্র (এয়ার ফ্লো মেশিন), গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগী কৃষকদের হাতে এসব উপকরণ ও চেক তুলে দেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল।
উপজেলা কৃষি কর্মকর্তা মোল্লা আল মামুনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদুল হাসান, ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কাজী রমজান আলী।
এ ছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম, সাধারণ সম্পাদক মো. আইয়ুব মোল্লা, পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান পান্না, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল হক মিরু মুন্সি, সাধারণ সম্পাদক আবু জাফর মুন্সিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শহিদুল ইসলাম খান বাবুল বলেন, “কৃষকরাই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের উৎপাদন খরচ কমানো, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের সুযোগ বাড়াতে সরকার নানামুখী সহায়তা প্রদান করছে। পেঁয়াজ সংরক্ষণ যন্ত্রসহ আধুনিক কৃষি প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত করা গেলে কৃষকরা যেমন ন্যায্যমূল্য পাবেন, তেমনি ফসলের অপচয়ও অনেকাংশে কমে আসবে।” তিনি সরকারি এই সহায়তার সঠিক ব্যবহারের মাধ্যমে কৃষকদের উৎপাদন বাড়ানোর আহ্বান জানান।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকদের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও কৃষিকে আরও লাভজনক পেশা হিসেবে গড়ে তুলতেই এ প্রণোদনা কর্মসূচির আওতায় উপকরণগুলো বিতরণ করা হয়েছে।
নভেম্বর ২৮, ২০২৫
ডিসেম্বর ১৯, ২০২৫
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
কুষ্টিয়া | ১৬ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১৬ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ১৬ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।