ফরিদপুরে হামের সন্দেহে হাসপাতালে ভর্তি ৯৮ জন, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১৪

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১০ অক্টোবর, ২০২৬ ১০:২৪ এএম
শেয়ার করুন:
ফরিদপুরে হামের সন্দেহে হাসপাতালে ভর্তি ৯৮ জন, ২৪ ঘণ্টায় নতুন রোগী ১৪

ফরিদপুরে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা বেড়ে ৬ হাজার ৫৯২ জনে পৌঁছেছে। বর্তমানে জেলার দুটি প্রধান হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ জন। তবে স্বস্তির বিষয় হলো, এ সময়ে নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮০ জন রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ১৪ জন ভর্তি হয়েছেন এবং সুস্থ হওয়ায় ২৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। অন্যদিকে, ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন ১৮ জন রোগী। গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে নতুন কোনো রোগী ভর্তি হননি এবং কাউকে ছাড়পত্রও দেওয়া হয়নি। 

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৪ হাজার ৪৭৪ জন এবং জেনারেল হাসপাতালে ১ হাজার ৯৮৬ জন সন্দেহজনক হামের রোগীর তথ্য নথিভুক্ত করা হয়েছে। 

এদিকে গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ১৪ জন রোগীর মধ্যে ১০ জন ফরিদপুর জেলার স্থানীয় এবং বাকি চারজন পার্শ্ববর্তী বিভিন্ন জেলার বাসিন্দা। এছাড়া চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত জেলায় সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে মোট ২১ জনের মৃত্যুর তথ্য নথিবদ্ধ রয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, উপজেলা পর্যায়ের সন্দেহজনক হামের রোগীদের মধ্যে সর্বোচ্চ বোয়ালমারীতে ২৮ জন ও সালথায় ২৩ জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া চরভদ্রাসনে ১৭, সদরপুরে ১৪, ভাঙ্গায় ১২, মধুখালীতে ৬, ফরিদপুর সদরে ৫ এবং নগরকান্দায় ২ জন রোগী শনাক্তের তালিকায় রয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।