মধুখালী উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলীর ইন্তেকাল

ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
১০ অক্টোবর, ২০২৬ ১০:৫৬ এএম
শেয়ার করুন:
মধুখালী উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলীর ইন্তেকাল

ফরিদপুরের মধুখালী উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক এবং রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রোডাকশন অফিসার মোহাম্মদ ইদ্রিস আলী আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

শনিবার (১০ অক্টোবর) ভোর আনুমানিক ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৪৫ বছর। তিনি পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

পেশাগত জীবনে মোহাম্মদ ইদ্রিস আলী অত্যন্ত নিষ্ঠার সঙ্গে রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রোডাকশন অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। কর্মক্ষেত্রের পাশাপাশি তিনি স্থানীয় রাজনীতিতেও সক্রিয় ভূমিকা রাখতেন। তাঁর এমন আকস্মিক প্রয়াণে পরিবার, সহকর্মী এবং রাজনৈতিক সহযোদ্ধাদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

ইদ্রিস আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে মধুখালী উপজেলা কৃষকদল। এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, “তাঁর মৃত্যুতে আমরা একজন নিবেদিতপ্রাণ সহযোদ্ধা ও সজ্জন মানুষকে হারালাম। তাঁর এই অকালপ্রয়াণ কৃষকদল পরিবারের জন্য এক অপূরণীয় ক্ষতি।” নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। একই সঙ্গে তাঁরা মহান আল্লাহর দরবারে মরহুমের জান্নাত নসিব ও পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার তৌফিক কামনা করেন।

এ ছাড়া তাঁর প্রয়াণে রাজ্জাক জুট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।