এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরে নির্মাণাধীন একটি সেতু থেকে পড়ে জহুরুল ইসলাম (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল ৯টার দিকে ফরিদপুর সদর উপজেলার ভাজনডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলামের গ্রামের বাড়ি নওগাঁ জেলার হাসাইগাড়ি থানার ভীমপুর এলাকায়। তাঁর বাবার নাম গিয়াস উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে ভাজনডাঙ্গা এলাকায় নির্মাণাধীন সেতুর ওপর কাজ করার সময় হঠাৎ পা ফসকে নিচে পড়ে গুরুতর আহত হন জহুরুল ইসলাম। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
মাগুরা | ১০ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ১০ আগস্ট, ২০২৬
রাজনীতি | ১০ আগস্ট, ২০২৬
পরীক্ষা | ১০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।