এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের গুহ লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত ব্লু বার্ড স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শনিবার সকাল ১০ টায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয়ের সভাপতি ও ফরিদপুর পৌরসভার সাবেক কমিশনার ডাঃ এ কে সালাউদ্দিন আহমেদ দিলীপের সভাপতিত্বে এবং স্কুলের পরিচালক মোহাম্মদ বিল্লাল খানের পরিচালনায় আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং পৌরসভার সাবেক কমিশনার আলহাজ্ব মোহাম্মদ ইসরাফিল মিয়া, পৌরসভার সাবেক কমিশনার ও ব্যবসায়ী আলহাজ্ব জাহাঙ্গীর খান বাবু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সুলতান মাহমুদ খান প্রিন্স এবং সাজেদা কবির উদ্দিন পৌর বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা দোলা সাহা।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা তিনটি গ্রুপে বিভক্ত হয়ে মোট ২১ টি ইভেন্টে অংশগ্রহণ করে। এছাড়া আমন্ত্রিত অতিথি ও অভিভাবকদের জন্যও বিশেষ খেলার আয়োজন করা হয়, যা অনুষ্ঠানে বাড়তি আনন্দ যোগ করে।
এর আগে সকালে জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। পুরো আয়োজনে সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের শিক্ষক মোঃ মোশারফ মুন্সী ও মোহাম্মদ আবুল বাশার।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, আমন্ত্রিত অতিথি ও এলাকাবাসীর উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ বিরাজ করে। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
রাজনীতি | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।