এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁর ধামইরহাটে রাফি চৌধুরী (১৭) এবং আতিক চৌধুরী (১৫) নামক দুই চাচাতো ভাই মোটরসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয়। ঘোরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে পিক-আপের সঙ্গে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় দুজনই মারা যায়। নিহত রাফি ও আতিক চৌধুরী উপজেলার খেলনা ইউনিয়নের লোদিপুর একই এলাকার হালিম চৌধুরী ও মান্নান চৌধুরীর ছেলে বলে জানা গেছে।
পারিবারিক সুত্রে জানা যায়, গত শুক্রবার জুমার নামাজ শেষে দুজন মিলে বন্ধুদের সাথে ঘুরতে সাপাহার উপজেলায় যান। বিকালে ঘুরাঘুরি শেষে বাড়ি ফেরার পথে সাপাহার গোডাউন পাড়ার সামনে পিকআপের সঙ্গে মোটরসাইকেল এর সংঘর্ষে দুজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানে রাফি চৌধুরীকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। উন্নত চিকিৎসার জন্য আতিক চৌধুরীকে রাজশাহী মেডিকেলে নেয়া হলে পথে সেও মারা যায়।
নিহত রাফি সাপাহার সরকারি ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল এবং আতিক পত্নীতলা উপজেলার মধইল আল ইনসাফ ইসলামী একাডেমীর দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। সন্তানদের হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে পরিবারটি।
খেলনা ইউপি চেয়ারম্যান আলহিল মাহমুদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার (৭ ফেব্রয়ারি) দুপুরে জানাজা নামাজ শেষে পারিবারিক করবস্থানে তাঁদের লাশ দাফন সম্পন্ন করা হয়েছে।
এপ্রিল ২৮, ২০২৫
জুলাই ৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৫ সেপ্টেম্বর, ২০২৬
জাতীয় | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
ভারত | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
অন্য খেলা | ২৪ সেপ্টেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।