এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় পুলিশ সুপারের তত্ত্বাবধানে নওগাঁ জেলা পুলিশ গত এক মাসে উদ্ধার করেছে ৮৫টি হারানো মোবাইল ফোন, যা মঙ্গলবার বিকেলে এসব ফোনগুলো আনুষ্ঠানিকভাবে প্রকৃত মালিকদের হাতে হস্তান্তর করা হয়েছে।।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের প্রত্যক্ষ নির্দেশনা ও তত্ত্বাবধানে জেলা পুলিশের আইসিটি শাখা, ক্রাইম শাখা এবং জেলা গোয়েন্দা শাখার সমন্বিত অভিযানে এসব মোবাইল ফোন উদ্ধার করা হয়।
এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে শতাধিক নারী-পুরুষ, বৃদ্ধ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।
হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে জেলা পুলিশের এ জনহিতকর উদ্যোগের জন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে পুলিশ সুপার তরিকুল ইসলাম বলেন, বর্তমান বিজ্ঞান ও প্রযুক্তির যুগে মোবাইল ফোন মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। অনেক ক্ষেত্রে এটি মানুষের জীবনসঙ্গীর মতো ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, জেলা পুলিশের নিরলস প্রচেষ্টায় হারিয়ে যাওয়া মোবাইলগুলো প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিতে পেরে তারা আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।
ভবিষ্যতেও হারানো মোবাইল উদ্ধারে নওগাঁ জেলা পুলিশের তৎপরতা আরও বাড়ানো হবে বলে তিনি জানান।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
নওগাঁ | ২৪ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
বিনোদন | ২৪ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৪ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।