এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
নওগাঁয় পতাকা হাতে জয় বাংলা স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি জেলা আওয়ামী লীগ অফিসের সামনে বলে দাবি করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যায়। তবে কখন পতাকা হাতে জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায় নি।
এদিকে নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমানের নেতৃত্বে বৃহস্পতিবার সকাল ৭টায় আওয়ামী লীগের কার্যালয়ে অবস্থানসহ জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয় বলে দাবি করা হয়। শফিকুর রহমান মামুন নিজেই তাঁর ফেসবুক পেজে ভিডিওটি আপলোড করে শেয়ার করেছেন। এছাড়া জেলার একাধিক নেতাকর্মী ভিডিওটি শেয়ার দিয়েছেন।
৩৪ সেকেন্ডের ভিডিওতে সাদা টিশার্ট পড়া শফিকুর রহমান মামুনসহ ৬-৭ জন আওয়ামী লীগের নেতাকর্মীরা “জয় বাংলা জয় বঙ্গবন্ধু, লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই” শ্লোগান দিচ্ছিল।
এতে ক্যাপশন হিসেবে লেখা হয়েছে দীর্ঘ ১৮ মাস পর শ্লোগানে শ্লোগানে মুখরিত নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়। সাথে উত্তোলন করা হয় জাতীয় ও দলীয় পতাকা।
জানতে চাইলে জেলা আওয়ামী লীগের পার্টি অফিসে জয় বাংলা স্লোগান দেওয়ার বিষয়টি সঠিক বলে নিশ্চিত করেছেন সদর থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক। তিনি মুঠোফোনে বলেন, আজ ভোরের দিকে তারা পতাকা হাতে জয় বাংলা স্লোগান দিয়েছে। পরে পতাকাগুলো আমরা নিয়ে এসেছি।
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ২২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ নভেম্বর, ২০২৬
ঢাকা | ২২ নভেম্বর, ২০২৬
পিরোজপুর | ২২ নভেম্বর, ২০২৬
নওগাঁ | ২২ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।