এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী গঠিত ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বিদায়ের পর তাদের শাসনামলের সমালোচনা করেছেন ‘আমজনতা দল’-এর সদস্যসচিব মো. তারেক রহমান। তার দাবি, এই সরকারের দায়িত্ব পালনের সময়ে দেশে নতুন করে ৩০ লাখ মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে।
সম্প্রতি একটি বেসরকারি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ দাবি করেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এই প্রতিক্রিয়া জানান তিনি।
সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, "নতুন সরকারের খবর পরে হবে, তার আগে বিদায়ী (অন্তর্বর্তী) সরকারের কাজের হিসাব দিতে হবে।" তিনি অভিযোগ করেন, ড. ইউনূস সরকারের আমলে সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার অবনতি হয়েছে।
তিনি প্রশ্ন তুলে বলেন, "ড. ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর ৩০ লাখ মানুষ নতুন করে গরিব হয়েছে। এই ৩০ লাখ মানুষের গরিব হওয়ার পেছনে যে অর্থ লুটপাট বা অব্যবস্থাপনা দায়ী, সেই টাকাটা আসলে কে খেলো? এই হিসাব জনগণকে দিতে হবে।"
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানের পর এক বিশেষ পরিস্থিতিতে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ সংসদ নির্বাচনের মধ্য দিয়ে তাদের শাসনের অবসান ঘটে। তবে দায়িত্ব ছাড়ার পরপরই দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং নতুন করে মানুষের দরিদ্র হওয়া নিয়ে আমজনতা দলের এই নেতার মন্তব্য রাজনৈতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
ফেব্রু ১৬, ২০২৬
ফেব্রু ১৩, ২০২৬
মার্চ ৮, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৩ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৩ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।