এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
আগামী ১-২১ মার্চ অস্ট্রেলিয়ার মাটিতে বসতে যাচ্ছে নারী এশিয়ান কাপ ফুটবলের আসর। বাংলাদেশের নারী ফুটবল ইতিহাসের জন্য এটি এক গৌরবোজ্জ্বল অধ্যায়, কারণ প্রথমবারের মতো এশিয়ার ফুটবলের এই সর্বোচ্চ মঞ্চে লড়াই করার যোগ্যতা অর্জন করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ঐতিহাসিক এই যাত্রার প্রাক্কালে নারী দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্টদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম মেয়েদের অদম্য স্পৃহার প্রশংসা করে বলেন, ‘আমাদের মেয়েরা বারবার প্রমাণ করেছে, অদম্য ইচ্ছা আর পরিশ্রম থাকলে যেকোনো বাধা জয় করা সম্ভব। দক্ষিণ এশিয়ার গণ্ডি পেরিয়ে আজ তারা এশিয়ার সেরা দলগুলোর মুখোমুখি হতে যাচ্ছে। এটি কেবল নারী ফুটবলের উন্নয়নই নয়, বরং ক্রীড়াবান্ধব বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমাদের নারীশক্তির অগ্রযাত্রার এক অনন্য প্রতিফলন।’
খেলোয়াড়দের প্রতি আত্মবিশ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, অস্ট্রেলিয়ার মাঠেও আপনারা লাল-সবুজের পতাকার মর্যাদা অক্ষুণ্ণ রাখবেন। জয়-পরাজয় ছাপিয়ে আপনাদের লড়াকু মানসিকতা সারা বিশ্বের কাছে বাংলাদেশের আত্মপরিচয় তুলে ধরবে। আপনারা দেশের জন্য হৃদয়ের গভীর থেকে সেরা নৈপুণ্য দিয়ে খেলবেন। আপনাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক। আমি নারী ফুটবল দলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করছি।’
এশিয়ান কাপের এই অভিযানে অংশ নিতে আজ রাতেই অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা দেবেন ঋতুপর্ণা চাকমারা। মূল প্রতিযোগিতার আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সিডনিতে এক সপ্তাহের একটি নিবিড় প্রস্তুতি ক্যাম্প করবেন আফঈদা খন্দকাররা। এশিয়ার সেরা দলগুলোর বিপক্ষে মাঠে নামার আগে এই ক্যাম্প খেলোয়াড়দের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।
তবে অভিষেক আসরেই অত্যন্ত কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী হিসেবে আছে এশিয়ান ফুটবলের পরাশক্তি ও ৯ বারের চ্যাম্পিয়ন চীন। এছাড়া একই গ্রুপে শক্তিশালী উজবেকিস্তানের পাশাপাশি লড়তে হবে সাবেক আরেক চ্যাম্পিয়ন উত্তর কোরিয়ার বিপক্ষে। শক্তিমত্তার বিচারে এই গ্রুপটি টুর্নামেন্টের অন্যতম চ্যালেঞ্জিং গ্রুপ হিসেবে বিবেচিত হচ্ছে।
টুর্নামেন্টের সূচি অনুযায়ী, আগামী ৩ মার্চ শক্তিশালী চীনের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ মিশন শুরু করবে বাংলাদেশ। এরপর ৬ মার্চ উত্তর কোরিয়ার মুখোমুখি হবে তারা এবং গ্রুপ পর্বের শেষ ম্যাচে ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে মাঠে নামবেন বাংলাদেশের মেয়েরা। পুরো দেশ এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে এশিয়ার মঞ্চে সাবিনা-ঋতুপর্ণাদের লড়াই দেখার জন্য।
জুন ২৯, ২০২৬
জুন ২৩, ২০২৬
জুন ২০, ২০২৬
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২৩ আগস্ট, ২০২৬
বরিশাল | ২৩ আগস্ট, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ২৩ আগস্ট, ২০২৬
নোয়াখালী | ২৩ আগস্ট, ২০২৬
ফরিদপুর | ২৩ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।