এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
যুব সমাজকে মাদক ও মোবাইল থেকে দুরে রাখতে প্রতিটি মাঠে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ফরিদপুরে জেলা প্রশাসনের উদ্যোগে ইউনিয়ন চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট আয়োজনকে সাধুবাদ জানান ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
তিনি আরো বলেন, আগামী ২০৪১ সালে দেশকে স্মার্ট বাংলাদেশে পৌছাতে উন্নয়নের পাশাপাশি আমাদেরকে খেলাধুলা ও সাংস্কৃতিকেও আগাতে হবে। তাই স্কুল, কলেজ থেকে শুরু করে সব জাগাতেই খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বৃদ্ধি করতে হবে।
ফরিদপুরে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে এসে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার বিকেলে ভাঙ্গা উপজেলার ডা: কাজী আবু ইউসুফ স্টেডিয়ামে বেলুন ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম।
জেলা প্রশাসনের উদ্যোগে নয়টি উপজেলার ৮১টি ইউনিয়ন কে নিয়ে এই টুর্নামেন্টে আয়োজন করা হয়।
উদ্বোধনী খেলায় ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়ন কে ৪-১ গোলে পরাজিত করে ঘারুয়া ইউনিয়ন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহম্মদ মোর্শেদ আলম, ভাঙ্গা উপজেলা চেয়ারম্যান মোঃ কাওছার মোল্লা। এছাড়া এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক চৌধুরী রওশন ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ ইয়াছিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) রামানন্দ পাল, ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিএম কুদরতি খোদাসহ বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন উপস্থিত ছিলেন।
প্রথম ম্যাচে বৈরী আবহাওয়াতে বৃষ্টি উপেক্ষা করে স্টেডিয়ামের বহু দর্শক উপস্থিত হয়ে খেলা উপভোগ করে।
জুন ১৮, ২০২৬
পিরোজপুর | ২৬ সেপ্টেম্বর, ২০২৫
পিরোজপুর | ২৬ এপ্রিল, ২০২৫
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
মাগুরা | ৫ অক্টোবর, ২০২৪
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
নোয়াখালী | ২২ জুন, ২০২৬
ফরিদপুর | ২২ জুন, ২০২৬
মুন্সীগঞ্জ | ২২ জুন, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।