এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
বাজারমূল্যের ছোট পুঁটি মাছকে অর্থকরী সম্পদে রূপান্তর করে বাড়তি আয়ের নতুন সম্ভাবনা তৈরি করেছেন ফরিদপুরের নগরকান্দার মৎস্যচাষি বাচ্চু শেখ। পুকুর ও বিল থেকে আহরিত ছোট পুঁটি মাছ ফেলে না দিয়ে বা নামমাত্র মূল্যে বিক্রি না করে, তিনি তা রোদে শুকিয়ে স্বাস্থ্যসম্মত উপায়ে শুঁটকি তৈরি করছেন। স্থানীয় পর্যায়ে তাঁর এই ব্যতিক্রমী উদ্যোগ এরই মধ্যে বেশ সাড়া ফেলেছে।
সরেজমিনে দেখা যায়, বাচ্চু শেখের পুকুরপাড়ে বাঁশের মাচায় বিশেষ ব্যবস্থায় সারি সারি বিছিয়ে রাখা হয়েছে ছোট পুঁটি মাছ। প্রাকৃতিক সূর্যালোকে শুকিয়ে ধাপে ধাপে তৈরি হচ্ছে উৎকৃষ্ট মানের শুঁটকি।
উদ্যোক্তা বাচ্চু শেখ জানান, স্থানীয় জলাশয়গুলো থেকে পাওয়া ছোট জাতের পুঁটি মাছের কাঁচা বাজারে তেমন ভালো দাম পাওয়া যায় না। তাই তিনি এগুলো প্রক্রিয়াজাত করে শুঁটকি তৈরির উদ্যোগ নেন। বর্তমানে প্রতি মণ শুঁটকি প্রায় ১৫ হাজার টাকায় বিক্রি হচ্ছে। ফলে কম মূল্যের এই দেশীয় ছোট মাছ থেকেই এখন অতিরিক্ত আয়ের একটি টেকসই পথ তৈরি হয়েছে।
সম্প্রতি বাচ্চু শেখের এই শুঁটকি উৎপাদন কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেছেন নগরকান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার। পরিদর্শনকালে তিনি শুঁটকি তৈরির পরিবেশ, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যবিধি ও সংরক্ষণপদ্ধতি খুঁটিয়ে দেখেন। এ সময় তিনি উদ্যোক্তার সঙ্গে কথা বলে শুঁটকির গুণগত মান ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখতে বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা ও কারিগরি পরামর্শ প্রদান করেন।
উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল্লাহিল আবরার বলেন, “সাধারণত ছোট মাছ সংরক্ষণের অভাবে অপচয় হয় কিংবা পানির দরে বিক্রি করতে হয়। তবে সঠিক প্রক্রিয়াজাতকরণ ও মূল্য সংযোজনের (Value Addition) মাধ্যমে মৎস্যচাষিরা এর থেকে আকর্ষণীয় মুনাফা অর্জন করতে পারেন। এ ক্ষেত্রে উৎপাদন পরিবেশের পরিচ্ছন্নতা, ধুলোবালিমুক্ত স্বাস্থ্যসম্মত শুকানোর পদ্ধতি ও সঠিক সংরক্ষণব্যবস্থা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।”
সংশ্লিষ্টরা মনে করছেন, পুঁটি মাছ থেকে শুঁটকি তৈরির এ ধরনের উদ্যোগ ছোট মাছের অপচয় রোধের পাশাপাশি গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখবে। মৎস্যচাষিদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং সুষ্ঠু বাজারজাতকরণের সুযোগ তৈরি করা গেলে স্থানীয় মৎস্য খাতে এটি আয়ের নতুন ও সম্ভাবনাময় একটি খাত হিসেবে গড়ে উঠতে পারে।
ফেব্রু ১৭, ২০২৪
মার্চ ২০, ২০২৬
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
বান্দরবান | ২৮ জুন, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
ফরিদপুর | ২৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ নভেম্বর, ২০২৬
ফরিদপুর | ২৭ নভেম্বর, ২০২৬
মাগুরা | ২৭ নভেম্বর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।