এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের কোতোয়ালি থানাধীন ডিগ্রির চর ইউনিয়নে বজ্রপাতে আজাহার শেখ (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে আইজুদ্দিন মাতুব্বরের ডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আজাহার শেখ একই এলাকার মৃত হাতেম শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে হঠাৎ ঝড়-বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে বাড়ির পাশের ফাঁকা মাঠে বাঁধা গরু আনতে যান আজাহার শেখ। এ সময় গরু নিয়ে ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ৫ আগস্ট, ২০২৬
বরিশাল | ৫ আগস্ট, ২০২৬
মাদারীপুর | ৫ আগস্ট, ২০২৬
মাগুরা | ৫ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।