এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের মাত্র ১৬ দিনের মাথায় পদোন্নতি পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হয়েছেন ৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মুহঃ শাহনুর জামান। তাঁকে নরসিংদী জেলার এডিসি হিসেবে পদায়ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে মুহঃ শাহনুর জামানকে নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক পদে বদলি করা হয়েছে। নতুন কর্মস্থলে তিনি ফৌজদারি কার্যবিধির ১০(২) ধারার বিধান অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের (এডিএম) ক্ষমতাও প্রয়োগ করবেন।
এর আগে গত ৪ আগস্ট ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে মুহঃ শাহনুর জামানকে আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। এরপর তিনি সেখানে যোগদান করে দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করেন। তবে দায়িত্ব নেওয়ার মাত্র ১৬ দিনের মাথায় তাঁর পদোন্নতি ও নতুন কর্মস্থলে পদায়নের এই আদেশ আসে।
এ বিষয়ে অনুভূতি প্রকাশ করে মুহঃ শাহনুর জামান বলেন, “আলফাডাঙ্গায় খুব অল্প সময় দায়িত্ব পালন করলেও এখানকার মানুষের আন্তরিকতা ও ভালোবাসা সবসময় মনে থাকবে। কর্মকালীন সময়ে সবার সহযোগিতার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। নতুন কর্মস্থলেও যেন সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারি—এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
এদিকে এত স্বল্প সময়ের ব্যবধানে একজন ইউএনওর পদোন্নতি ও নতুন জেলায় গুরুত্বপূর্ণ পদে পদায়নের বিষয়টি স্থানীয় প্রশাসনসহ বিভিন্ন মহলে ইতিবাচক আলোচনার সৃষ্টি করেছে।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
নওগাঁ | ২০ জুলাই, ২০২৫
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
বরিশাল | ৫ অক্টোবর, ২০২৬
পিরোজপুর | ৫ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৫ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৫ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।