এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহ ও অভিমান করে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়েছেন মোহাম্মদ রনি মিয়া (২২) নামের এক যুবক। গত ১৬ আগস্ট (রোববার) সকাল ১০টার দিকে বাড়ি ছাড়ার পর থেকে আজ পর্যন্ত তাঁর কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় চরম উৎকণ্ঠা ও কান্নায় দিন কাটছে তাঁর পরিবারের।
পারিবারিক সূত্রে জানা যায়, নিখোঁজ রনি মিয়া বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মো. গেদু মিয়ার ছোট ছেলে। সম্প্রতি পারিবারিক বিষয় নিয়ে স্ত্রীর সঙ্গে তাঁর মনোমালিন্য হয়। একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে গেলে মানসিকভাবে ভেঙে পড়েন রনি। নিখোঁজ হওয়ার দিন সকালে মায়ের কাছ থেকে বোনের একটি সোনার চেইন নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় বোনের বাড়ি যাওয়ার কথা বলে তিনি ঘর থেকে বের হন। কিন্তু এরপর থেকেই তাঁর আর কোনো হদিস পাওয়া যাচ্ছে না।
সম্ভাব্য সব আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পেয়ে অবশেষে সন্তানের খোঁজে বিজয়নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তাঁর মা-বাবা।
যে ঘরে প্রতিদিন সন্তানের প্রাণবন্ত উপস্থিতি থাকত, রনির নিখোঁজের পর থেকে সেখানে নেমে এসেছে গভীর স্তব্ধতা। দরজার দিকে তাকিয়ে প্রতিটি মুহূর্ত পথ চেয়ে বসে আছেন মা-বাবা—এই বুঝি ছেলে ফিরে এসে বলবে, “মা, আমি এসেছি।” ফোনের রিং বাজলেই কেঁপে ওঠে তাঁদের বুক, ভাবেন হয়তো ছেলের কোনো খবর এসেছে। কিন্তু ফোনের ওপাশে সন্তানের খবর না পেয়ে বারবার কান্নায় ভেঙে পড়ছেন তাঁরা।
কান্নাজড়িত কণ্ঠে বাবা মো. গেদু মিয়া বলেন, “আমার ছেলে তার স্ত্রীর ওপর অভিমান করে বাড়ি থেকে বের হয়েছিল। সে যে এভাবে নিখোঁজ হয়ে যাবে, তা আমরা কখনো ভাবিনি। আমার সন্তান যেখানে যে অবস্থাতেই থাকুক না কেন, তাকে যেন শুধু আমাদের বুকে ফিরিয়ে দেওয়া হয়—প্রশাসনের কাছে এই একটাই দাবি।”
নিখোঁজ রনি মিয়ার বিবরণ:
নাম: মোহাম্মদ রনি মিয়া
পিতার নাম: মো. গেদু মিয়া
বয়স: আনুমানিক ২২ বছর
উচ্চতা: প্রায় ৫ ফুট ৪ ইঞ্চি
গায়ের রং: শ্যামবর্ণ
পোশাক ও বেশভূষা: নিখোঁজের সময় পরনে ছিল সাদা টি-শার্ট, পায়ে বুট জুতা এবং হাতে ঘড়ি।
ঠিকানা: গ্রাম: কাঞ্চনপুর, ইউনিয়ন: সিংগারবিল, উপজেলা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া।
সহৃদয় ব্যক্তিদের প্রতি আকুল আবেদন:
কোনো ব্যক্তি যদি রনি মিয়ার সন্ধান পেয়ে থাকেন বা তাঁর অবস্থান সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তবে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।
যোগাযোগের নম্বর:
০১৬০১৩৯৪৯২২
(পরিবারের সদস্যরা অনুরোধ জানিয়েছেন—একটি তথ্য, ফোনকল বা খবরটি শেয়ার করার মাধ্যমে হয়তো এক অসহায় মা তাঁর বুকের ধনকে আবারও কোলে ফিরে পেতে পারেন।)
অক্টোবর ২৭, ২০২৪
মার্চ ২৯, ২০২৪
নোয়াখালী | ২৩ ফেব্রুয়ারি, ২০২৬
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
নোয়াখালী | ১৬ মার্চ, ২০২৫
ব্রাহ্মণবাড়িয়া | ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
ফরিদপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
পিরোজপুর | ২০ আগস্ট, ২০২৬
বরিশাল | ২০ আগস্ট, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।