এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
মাদারীপুরের কালকিনি পৌরসভায় ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রোগ্রাম’-এর আওতায় ভবিষ্যৎ মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের তৃতীয় পরামর্শকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। পরিকল্পিত নগরায়ণ, টেকসই অবকাঠামো এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিশ্চিত করতেই এ সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ১১টায় কালকিনি উপজেলা অডিটোরিয়াম ভবনে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন কালকিনি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক সাইফ-উল-আরেফীন।
সভায় বক্তারা বলেন, একটি আধুনিক ও পরিকল্পিত শহর গড়ে তুলতে যুগোপযোগী মহাপরিকল্পনা প্রণয়ন অত্যন্ত জরুরি। কালকিনি পৌরসভার বর্তমান অবকাঠামোগত চাহিদা, ভবিষ্যৎ জনসংখ্যা বৃদ্ধি, সড়ক যোগাযোগ ব্যবস্থা, জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ নেটওয়ার্ক, বর্জ্য ব্যবস্থাপনা, নাগরিক সুযোগ-সুবিধা ও পরিবেশ সংরক্ষণের বিষয়গুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই পরিকল্পনা তৈরি করতে হবে।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, স্থানীয় জনগণের মতামত ও বাস্তব চাহিদাকে প্রাধান্য দিয়ে প্রস্তুতকৃত এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে কালকিনি পৌরসভা একটি আধুনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে উঠবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, ডাসার উপজেলা বিএনপির সভাপতি মাস্টার আলাউদ্দিন তালুকদার এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সী।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন কালকিনি পৌরসভার সচিব বাবুল চন্দ্র দাস, সহকারী প্রকৌশলী রাকিব হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হাসান, আইসিটি কর্মকর্তা আরিফুল ইসলাম, উপজেলা যুবদল নেতা সিকদার মামুন এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. নজরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, কালকিনি পৌরসভার সার্বিক উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করতে পৌর প্রশাসন ও স্থানীয় প্রশাসনের যৌথ উদ্যোগে ধারাবাহিক বিভিন্ন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে সম্প্রতি জুন ২০২৬-এ পৌরসভায় ২০২৬-২৭ অর্থবছরের বাজেটও ঘোষণা করা হয়।
সেপ্টেম্বর ২৮, ২০২৬
এপ্রিল ১৮, ২০২৫
অক্টোবর ১৫, ২০২৫
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
কুষ্টিয়া | ৪ জুন, ২০২৪
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
বরিশাল | ৮ অক্টোবর, ২০২৬
ব্রাহ্মণবাড়িয়া | ৮ অক্টোবর, ২০২৬
রাঙ্গামাটি | ৮ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৮ অক্টোবর, ২০২৬
নোয়াখালী | ৮ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।