এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।
সরাসরি আপনার ইনবক্সে সর্বশেষ খবর, আপডেট এবং বিশেষ অফার পেতে আমাদের গ্রাহক তালিকায় যোগ দিন
ফরিদপুরের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে জেলা পুলিশের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ফরিদপুর জেলা পুলিশ সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আজমির হোসেন, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান এবং জেলা বিশেষ শাখার (ডিআই-১) মোশারফ হোসেন।
সভায় ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জ্যেষ্ঠ সাংবাদিক পান্না বালা, আশরাফুজ্জামান দুলাল, জাহিদ রিপন, সাজ্জাদ হোসেন রনি, শফিকুল ইসলাম মনি, নাজিম বাকাউল, মুইজজুর রহমান রবি, বি কে শিকদার সজল, আবিদুর রহমান নিপু, আলিমুজ্জামান রনি, মনিরুল ইসলাম টিটু, শেখ সাইফুল ইসলাম অহিদ ও ইব্রাহিম হোসেনসহ অন্যান্য গণমাধ্যমকর্মীরা।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। সাংবাদিকরা তাদের বক্তব্যে শহরের যানজট, মাদক ব্যবসা, চুরি-ছিনতাই এবং কিশোর গ্যাংয়ের অপতৎপরতাসহ বিভিন্ন সামাজিক সমস্যার চিত্র তুলে ধরেন। এসব সমস্যা সমাধানে জেলা পুলিশের কার্যকর ভূমিকা ও রাতের বেলা শহরের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার তাগিদ দেওয়া হয়। একই সঙ্গে সাধারণ মানুষ যেন সহজেই পুলিশি সেবা পায় এবং কোনো ধরনের হয়রানির শিকার না হয়, সেদিকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানানো হয়।
সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিকদের ‘সমাজের বিবেক’ আখ্যা দিয়ে বলা হয়, সাংবাদিকরা তাদের বস্তুনিষ্ঠ লেখনীর মাধ্যমে সমাজের অসঙ্গতি ও সম্ভাবনা তুলে ধরেন। ফরিদপুরের শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে পুলিশ প্রশাসন গণমাধ্যমকর্মীদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করতে বদ্ধপরিকর।
এছাড়া সভায় জানানো হয়, আগামী মাস থেকেই সবার সম্মিলিত সহযোগিতায় ফরিদপুরকে একটি পরিচ্ছন্ন, যানজটমুক্ত ও সুন্দর শহর হিসেবে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। এ উদ্যোগ বাস্তবায়নে সাংবাদিকদের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করা হয়।
রংপুর | ৮ অক্টোবর, ২০২৫
মুন্সীগঞ্জ | ১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ২১ অক্টোবর, ২০২৫
ফরিদপুর | ১৯ মে, ২০২৫
ফরিদপুর | ১৮ অক্টোবর, ২০২৫
নওগাঁ | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
ফরিদপুর | ৬ অক্টোবর, ২০২৬
এই সাইট কুকিজ ব্যবহার করে. সাইটটি ব্রাউজ করার মাধ্যমে আপনি আমাদের কুকিজ ব্যবহারে সম্মত হচ্ছেন।